4 জন পড়েছেন
সোমবার পাটুয়াপাড়া ছয়রাস্তার মোড় সংলগ্ন দিনাজপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে| গাওসুল আজম বিএনএসবি চক্ষু হসপিটাল ও অন্ধেরি হিলফে, জার্মানির সহযোগিতায় সুইড বাংলাদেশ, দিনাজপুর শাখা আয়োজিত এই চক্ষু শিবির উদ্বোধন করেন দিনাজপুর জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল| অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি ¯^রূপ বক্সী বাচ্চু, গাওসুল আজম বিএনএসবি চক্ষু হসপিটালের সাধারণ সম্পাদক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী
এবং সুইড বাংলাদেশ এর জাতীয় কমিটির ক্রীড়া সচিব আজহারুল আজাদ জুয়েল | অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুইড বাংলাদেশ দিনাজপুর শাখার সভাপতি ও চক্ষু শিবির বাস্তবায়ন কমিটির আহবায়ক আমিনুর রহমান | অনুষ্ঠান সঞ্চালন করেন দিনাজপুর বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চক্ষু শিবির বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আবু শাহনওয়াজ হোসেন|
ডা. তানভীর আহমেদ রিফাত এর নেতৃত্বে গাউসুল আজম বিএনএসবি চক্ষু হসপিটাল, দিনাজপুর এর ৮ সদস্য বিশিষ্ট একটি অভিজ্ঞ মেডিকেল টিম শিবিরে আগত চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন এবং চোখে ছানি পড়া রোগীদের অপারেশনের জন্য বাছাই করেন|
চক্ষু শিবির উদ্বোধন কালে প্রধান অতিথি মোফাজ্জল হোসেন দুলাল এই আয়োজনকে সমাজসেবার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে তুলে ধরেন| তিনি বলেন, বর্তমান সরকার চিকিৎসা সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে| সামাজিক সংগঠনগুলোর উন্নয়নেও ভূমিকা রাখছে| দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনের জন্য ৪৯ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন দিনাজপুরের কৃতি সন্তান সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী ডা. জাহিদুর রহমান| মন্ত্রী যেহেতু দিনাজপুরের সন্তান এবং তিনি দিনাজপুরের উন্নয়নের ভূমিকা রাখতে চান, সরকারও দিনাজপুর সহ সারা দেশের উন্নয়নের ভূমিকা রাখতে চায়, সেই কারণে আমাদেরকে এই সুযোগগুলো গ্রহণ করা দরকার| জায়গামতো পৌঁছাতে পারলে দিনাজপুরের সামাজিক সংগঠনসহ চিকিৎসাভিত্তিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ত্বরাšি^ত হবে এতে কোন সন্দেহ নাই|
বিশেষ অতিথি দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি ¯^রূপ বকশি বাচ্চু বলেন, সমাজে অনেক চক্ষু রোগী অর্থের অভাবে চিকিৎসা নিতে পারছেন না| সুইড বাংলাদেশ এবং দিনাজপুর চক্ষু হাসপাতালের এই যৌথ উদ্যোগ আমাদের চক্ষু রোগীদের জন্য কল্যাণকর|
গাওসুল আজম বিএনএসবি চক্ষু হসপিটালের সাধারণ সম্পাদক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী বলেন, চক্ষু শিবিরে বাছাইকৃত ছানি রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন সহ যে লেন্স সংযোজন করা হয় সেই লেন্সটি জার্মানের প্রযুক্তিতে ˆতরি ভালো লেন্স| প্রতিবছর বিনামূল্যে প্রায় ১০ হাজার চক্ষু রোগীর অপারেশন করা হয়| এখন পর্যন্ত কোন রোগীর পক্ষ থেকে কখনো অভিযোগ পাওয়া যায়নি| যাদের আর্থিক সমস্যা রয়েছে তাদেরকে এই সুযোগ গ্রহণ করা উচিত বলে তিনি মন্তব্য করেন|
সুইডবাংলাদেশ জাতীয় কমিটির ক্রীড়া সচিব আজহারুল আজাদ জুয়েল বলেন, সুইড একটি জাতীয় ভিত্তিক সেবামূলক প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানটি বুদ্ধি প্রতিবন্ধীদের কল্যাণে ৪০বছরের অধিক সময় ধরে কাজ করে যাচ্ছে|
সভাপতির বক্তব্যে সুইড বাংলাদেশ দিনাজপুর শাখার সভাপতি আমিনুর রহমান দিনাজপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন|
চক্ষু শিবিরে সকাল সাড়ে নয়টা হতে দুপুর ২ টা পর্যন্ত ২২১ জন্রোগীর চক্ষু পরীক্ষা ও চিকিৎসা দেয়া হয়| এরমধ্যে ৪৯জন ছানি আক্রান্ত রোগী চিহ্নিত করা হয়| ছানি আক্রান্ত রোগীদের ১৭ জুন গাওসুল আজম বিএনএসবি চক্ষু হসপিটালে ভর্তি করে ১৮ চক্ষু অপারেশন ও লেন্স সংযোজন করা হবে বলে জানান মেডিকেল টিমের অন্যতম সদস্য হামিদুর রহমান|
চক্ষু শিবির উদ্বোধনী অনুষ্ঠানে সুইড বাংলাদেশ দিনাজপুর শাখার সহ-সভাপতি প্রণতি মন্ডল, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, কোষাধ্যক্ষ রেহানা সামাদ, সুইড এর সাবেক সাধারণ সম্পাদক ও অরবিন্দ শিশু হাসপাতালের সাধারণ সম্পাদক শামীম কবীর, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী মোঃ নুর ইসলাম, বিশিষ্ট লেখক গবেষক আলী ছায়েদ, ড্রযয়িং স্কুল দিনাজপুর এর পরিচালক নাজমুস সাকেব রানা,সাবেক পৌর কাউন্সিলর রবিউল আলম রবি, পাটুয়াপাড়া জাগরণী ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মনজুরুল আলম জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক মীর মাহবুব,এসইউপিকে'র নির্বাহী পরিচালক মোজাফফর হোসেন,সমাজকর্মী মকিদ হায়দার শিপন, মামুনুর রহমান জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন|