3 জন পড়েছেন
“আজকের উদ্ভাবন, আগামীর মহাবিপ্লব” এই মূলসুরকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সেন্ট ফিলিপস& হাই স্কুল এন্ড কলেজে বার্ষিক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে|
বিজ্ঞানমনস্ক জাতি গঠন এবং শিক্ষার্থীদের মাঝে লুকিয়ে থাকা সৃজনশীল প্রতিভা ও নতুন নতুন উদ্ভাবনী শক্তিকে বিকশিত করার লক্ষ্যেই এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করা হয়| মেলায় খুদে বিজ্ঞানীরা তাদের চমৎকার সব প্রজেক্ট ও প্রযুক্তিগত উদ্ভাবন প্রদর্শন করে|
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা শিক্ষা অফিসার খন্দকার মো. আলাউদ্দীন আল আজাদ| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সানজিদা শারমিন| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট ফিলিপস& হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা, সিএসসি|
অতিথিবৃন্দ শিক্ষার্থীদের ˆতরি বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রজেক্টগুলো ঘুরে দেখেন এবং তাদের এই অসাধারণ মেধার ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এ ধরনের বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের আধুনিক ও বিজ্ঞানমনস্ক নাগরিক হিসেবে গড়ে তুলতে অনন্য ভূমিকা রাখবে|
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্ট ফিলিপস& হাই স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ ব্রাদার অর্পন ব্লেস পিউরীফিকেশন, সহকারী প্রধান শিক্ষক সিস্টার সন্ধ্যা পিউরীফিকেশন, উচ্চ মাধ্যমিক শাখার ইনচার্জ ব্রাদার গ্রেনার রিচিল, প্রাথমিক শাখার ইনচার্জ সিস্টার স্মৃতি বাস্কে, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ|
বিজ্ঞান ও প্রযুক্তি মেলার অনুষ্ঠানের শেষ পর্বে মেলায় অংশ নেওয়া বিজয়ী খুদে বিজ্ঞানীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়| অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়|