1 জন পড়েছেন
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ইলেকট্রনিক পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে এমইপি গ্রুপ নিয়মিতভাবে 'সহযোগী সম্মেলন-২০২৬' আয়োজন করে আসছে| এরই ধারাবাহিকতায় দিনাজপুরে ইলেকট্রনিক পণ্যের বিপণন ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে|
১৬ জুন ২০২৬ মঙ্গলবার দিনাজপুরের ব্রাক লার্নিং সেন্টারে সকাল ১১ টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়| সম্মেলনে শতাধিক ইলেকট্রনিক ও ˆবদ্যুতিক পণ্য ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন|
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এমইপি গ্রুপের সিনিয়র ডেপুটি ম্যানেজার মোঃ আমানত হোসাইন| অনুষ্ঠানে এমইপি গ্রুপের দিনাজপুরের পরিবেশক মোঃ আবু সায়েম এর সভাপতিত্বে ও টেরিটোরী ম্যানেজার দিনাজপুরের আবুল কালাম আজাদ এর সঞ্চালনে বক্তব্য রাখেন বিশেষ অতিথি এমইপি গ্রুপের রংপুর ডিভিশনাল সেলস ম্যানেজার আবুল কালাম আজাদ, দিনাজপুর চে¤^ার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক ˆসয়দ সাগির আহমেদ, বিশিষ্ঠ ব্যবসায়ী ইব্রাহীম হোসেন, মোঃ নাহিদ প্রমুখ|
সম্মেলনে এমইপি গ্রুপের বিভিন্ন পণ্যের গুণগত মান, ব্যবহারিক সুবিধা এবং বাজার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়| প্রজেক্টরের মাধ্যমে পণ্যের বিভিন্ন ˆবশিষ্ট্য উপস্থাপন করা হলে উপস্থিত ব্যবসায়ীরা আগ্রহভরে তা পর্যবেক্ষণ করেন| এ সময় তারা পণ্যের মান, ব্যবহারিক সমস্যা ও বাজার চাহিদা নিয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন| জবাবে কোম্পানির প্রতিনিধিরা ব্যবসায়ীদের চাহিদা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ^াস প্রদান করেন|
প্রধান অতিথি এমইপি গ্রুপের সিনিয়র ডেপুটি ম্যানেজার মোঃ আমানত হোসাইন বলেন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং নিরাপদ ও মানসম্মত ˆবদ্যুতিক পণ্য ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই| তাঁরা এমইপি গ্রুপের পণ্যের প্রতি আস্থা রাখার পাশাপাশি ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান জানান| তিনি বলেন, এমইপি গ্রুপ গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্য প্রস্তুত ও সরবরাহে বদ্ধপরিকর| ক্রেতাদের জীবনের নিরাপত্তায় পণ্যের গুণগত মান নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেয় এমইপি| দেশের ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স খাতে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে এমইপি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ| এমইপি গ্রুপ মনে করে, তাদের এ সাফল্য ভোক্তা-কর্মীসহ দেশের সব মানুষের|
অনুষ্ঠানে ব্যবসা সম্প্রসারন এর লক্ষ্যে শতাধিক ব্যবসায়ীর সাথে আলোচনা সভা শেষে সেরা বিক্রেতাদের মধ্যে পুরস্কার বিতরণ ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়| র্যাফেল ড্র এর ১ম বিজয়ী পেয়েছে ৩২ ইঞ্চি একটি হায়ার গুগল টিভি| এ ছাড়া সকলের জন্য উপহার প্রদান করা হয়েছে|
উল্লেখ্য, ১৯৭২ সালে ঢাকার আজিমপুরে একটি ইলেকট্রিক কারখানা স্থাপনের মধ্য দিয়ে এমইপি প্রতিষ্ঠানটির সূত্রপাত হয়| বিভিন্ন প্রতিকূলতায় ১৯৭৪ সালে মোহাম্মাদী ইলেকট্রিক প্রোডাক্টস& (এমইপি) নামে বরিশাল বিসিক শিল্প এলাকায় কারখানা স্থানান্তর করে| সেখানেই বাণিজ্যিকভাবে পণ্য উৎপাদনের মাধ্যমে প্রতিষ্ঠানটি ¯^রূপে আত্মপ্রকাশ করে| উৎপাদিত পণ্য ¯^ল্প সময়ে মানুষের কাছে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পায়|