9 জন পড়েছেন
দিনাজপুরের হাকিমপুরে গাছে গাছে ঝুলছে ব্যাগে মোড়ানো আম| গাছে মুকুল আসার পর ফল যখন কিছুটা বড় হয় তখন বিশেষ ধরনের কাগজের ব্যাগ দিয়ে প্রতিটি আম ঢেকে দেয়া হয়| এটিই মূলত ফ্রুট ব্যাগিং পদ্ধতি| ¯^াস্থ্য সচেতন মানুষের কাছে বিষমুক্ত ফলের চাহিদা থাকায় বাজারে এই আমের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল| সঠিক বিপণন ব্যবস্থা নিশ্চিত করা গেলে হিলির অর্থনীতিতে এই আম চাষ এক নতুন দিগন্তের উন্মোচন করবে বলে মনে করছেন সচেতন মহল|
হাকিমপুর উপজেলার জালালপুর গ্রামের মুনছুর আলী বলেন, আগে বাগানের আম টিকিয়ে রাখতে প্রচুর পরিমাণে কীটনাশক স্প্রে করতে হতো| এতে উৎপাদন খরচ যেমন বাড়ত, তেমনি ¯^াস্থ্যের জন্যও তা ছিল ঝুঁকিপূর্ণ| কিন্তু ব্যাগিং পদ্ধতিতে আম চাষের ফলে কীটনাশক স্প্রে বেশি করতে হয় না| কারণ ব্যাগের ভেতরে আম সুরক্ষিত থাকায় মাছি পোকা বা অন্যান্য কীট আক্রমণ করতে পারে না| ফলে বিষাক্ত কীটনাশক ব্যবহারের প্রয়োজন পড়ে না| এ ছাড়াও অতিরিক্ত রোদ, ঝড় বা শিলাবৃষ্টির আঘাত থেকে আম রক্ষা পায়| এরসঙ্গে ব্যাগে ঢাকা থাকার কারণে আমের গায়ে কোনো দাগ পড়ে না|
আম চাষি মনোয়ার জানান, শুরুতে ব্যাগ কেনার জন্য সামান্য কিছু অতিরিক্ত খরচ হলেও, কীটনাশক খরচ কমে যাওয়ায় সামগ্রিকভাবে লাভ বেশি হচ্ছে| সেইসঙ্গে বাগানে কাজ করে সংসার চলছে অনেকের| প্রতিদিন বাগানে আম দেখতে এবং কিনতে আসছেন অনেকেই|
হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম জানান, হাকিমপুর উপজেলায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ফল চাষের আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তি ফ্রুট ব্যাগিং পদ্ধতি| এই পদ্ধতিতে আম চাষ করে ব্যাপক সাফল্য পাচ্ছেন স্থানীয় চাষিরা| ব্যাগিং ব্যবহারের ফলে ক্ষতিকর পোকামাকড় ও রোগবালাই থেকে আম রক্ষা পাচ্ছে, যার ফলে একদিকে যেমন আমের ফলন ভালো হচ্ছে, অন্যদিকে বাজারে এসব বিষমুক্ত ও চকচকে আমের চাহিদাও বাড়ছে কয়েক গুণ| স্থানীয় কৃষি বিভাগ থেকে দেয়া হচ্ছে সব ধরনের পরামর্শ|
এ বছর হাকিমপুর হিলি উপজেলাতে ৩০ হেক্টর জমিতে ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে আম চাষ হয়েছে|