দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১নং মরিচা ইউনিয়নের লোটন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লোটন ফাইটার্স ক্লাবের আয়োজনে দুই দিনব্যাপী নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাতে লোটন ফাইটার্স ক্লাবের আয়োজনে দুই দিনব্যাপী নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই দিনব্যাপী নাইট ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রেজওয়ানুল ইসলাম রিজু।
এ সময় উপস্থিত ছিলেন মরিচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের মাস্টার, মরিচা ইউনিয়ন যুবদলের সভাপতি শামীম ফিরোজ আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল ইসলাম, মরিচা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাহিদ আল-মামুনসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন