আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ২নং পালশা ইউনিয়নে মোঃ মোফাজ্জল হোসেন প্রধানের পক্ষে জনমত গঠন ও দলীয় সমর্থন আদায়ের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রাত ৮টা ৩০ মিনিট থেকে ১১টা পর্যন্ত পুড়ইল ডুগডুগীহাট বিএম কলেজের হলরুমে অনুষ্ঠিত এ সভায় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন ঘোড়াঘাট উপজেলা বিএনপির অন্যতম সহসভাপতি সিরাজুল ইসলাম মাস্টার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য, সাবেক উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক আব্দুল হাদী মাস্টার। সভাটি সঞ্চালনা করেন ঘোড়াঘাট উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম রেজা মাস্টার।
এ সময় বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জাতীয়তাবাদী ওলামা দলের অন্যতম সদস্য গোলাম মাওলা, ঘোড়াঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মফিদুল ইসলাম, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক কাইম সরকার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুজন প্রধান, পালশা ইউনিয়নের যুবনেতা বাবলু মিয়া, ছাত্রনেতা জুবায়ের হোসেন, তাঁতী দলের নেতা মেহেদী হাসান এবং শ্রমিক নেতা মাসুদ রানা।
এছাড়াও উপস্থিত ছিলেন ২নং পালশা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সম্পাদকমণ্ডলীর সদস্য শামসুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সম্পাদকমণ্ডলীর সদস্য আবু বক্কর সিদ্দিক এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম রনি।
সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন, সম্ভাব্য প্রার্থীর পক্ষে জনমত গঠন, দলীয় সমর্থন আদায় এবং সাংগঠনিক ঐক্য জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “বিগত দিনের আন্দোলন-সংগ্রাম, রাজনৈতিক প্রতিকূলতা ও জেল-জুলুমের সময় আমরা মোফাজ্জল হোসেন প্রধানকে পাশে পেয়েছি। দলের দুঃসময়ে যিনি নেতাকর্মীদের পাশে ছিলেন, এবার তাঁকে মূল্যায়ন করার সময় এসেছে। আমরা তাঁকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সমর্থিত প্রার্থী হিসেবে দেখতে চাই।
সভা শেষে মোঃ মোফাজ্জল হোসেন প্রধান আয়োজক ও উপস্থিত নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য আব্দুল হাদী মাস্টারকে নিজস্ব অর্থায়ন ও আন্তরিক প্রচেষ্টায় এমন আয়োজন করার জন্য বিশেষ ধন্যবাদ জানান। পাশাপাশি উপস্থিত রাজনৈতিক সহযোদ্ধাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন