10 জন পড়েছেন
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর শহরের সর্বজন পরিচিত, ডিএন অটো রাইস, ডিএন ইট ভাটা, শিল্পী মটর ও শিল্পী মহলের ¯^ত্তাধীকারী মো. মোস্তাফিজুর রহমান হত্যায় গ্রেফতারকৃত এজাহার ভুক্ত আসামী তার স্ত্রী টিকটকার মোছাম্মত শিল্পী আক্তার এর আজ বিজ্ঞ আদালতে রিমান্ড শুনানী অনুষ্ঠিত হবে|
মামলার এজাহারে জানা জায়, গত ১৫ জুন সোমবার দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় মো. মোস্তাফিজুর রহমান মৃত্যুবরণ করেন| এর আগে ১৪ জুন রবিবার দুপুরে মৃত মোস্তাফিজুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠান ডিএন অটো রাইস মিলের অফিস কক্ষে ¯^ামী স্ত্রীর কথা কাটাকাটির এক পর্যায় ধারালো অস্ত্রদিয়ে স্ত্রী শিল্পী আক্তার ¯^ামী মোস্তাফিজুর রহমানের পায়ের রগ কেটে দেয়| প্রথমে বোচাগঞ্জ উপজেলা হাসপাতাল ও পরে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করানো| সেখানে ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানের মৃত্যু হয়|
ক্ষন জন্মা শিল্পপতির রক্তাক্ত বিদায়ে, মোস্তাফিজুর রহমানের বড় ভাই মো. মাহফুজুর রহমান বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে বোচাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন| মামলা নং-০৭, মামলার আসামীরা হলেন, মোছাম্মত শিল্পী আক্তার(৩৫) মো. নাহিদ হোসেন(২৩) মো. জিম সরকার(২৬) মো. শাহিরুল ইসলাম(৩৫) ও মো. মনোয়ার হোসেন| আসামীদের মধ্যে নিহতের স্ত্রী টিকটকার শিল্পী আক্তার আটক হয়ে জেল হাজতে আছেন|
এই হত্যা কান্ড ঘিড়ে বোচাগঞ্জ উপজেলাসহ দিনাজপুর জেলায় চলছে ব্যপক আলোচনা সমালোচনার ঝড়| সামজিক যোগাযোগ মাধ্যমে একাধীক ভিডিও ভাইরাল হয়ে যায়| সেখানে দেখা যায়, শিল্পী আক্তার তার ¯^ামীকে অকথ্য ভাষায় গালাগাল করছে ও হামলার উদ্যেশ্যে তাড়িয়ে বেড়াচ্ছে|
মোস্তাফিজুর রহমান হত্যা মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই মহুবার জানান, মামলার তদন্তের ¯^ার্থে আমরা আটককৃত আসামীর ৭ দিনের রিমান্ড চেয়েছি| ২১জুন রবিবার উক্ত হত্যা মামলার আটককৃত আসামী শিল্পী আক্তার এর রিমান্ড শুনানী হবে| রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে|