যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দেশব্যাপী পালিত হচ্ছে মহান সশস্ত্র বাহিনী দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে রংপুর এরিয়া সদর দপ্তরের ব্যবস্থাপনায় রংপুর সেনানিবাসে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে ডিআইজি মহোদয় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি অনুষ্ঠানে আমন্ত্রিত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ, শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজনে বাংলাদেশ পুলিশ ও সশস্ত্র বাহিনীর মধ্যকার পেশাগত সম্প্রীতি, দেশপ্রেম এবং জাতীয় নিরাপত্তায় সম্মিলিত অঙ্গীকারের প্রতিফলন ঘটে।
উল্লেখ্য, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত অগ্রযাত্রা এবং বীর শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে প্রতি বছর ২১ নভেম্বর জাতীয়ভাবে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন