"আধুনিক কৃষি, সমৃদ্ধ দেশ"Ñএই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের কাহারোল উপজেলায় নতুন এক সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছেন এক তরুণ উদ্যোক্তা। দিনাজপুর জেলার কাহারোল উপজেলাধীন তারগঁাও ইউনিয়নের বাইশপুর ব্লকের পার্বতীপুর গ্রামের নিবাসী উদ্যমী তরুণ আলী হোসেন এবার বাণিজ্যিকভাবে রকমেলন চাষ করে এলাকায় নতুন সম্ভাবনার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তঁার এই নজরকাড়া সাফল্য স্থানীয় কৃষক ও বেকার যুবকদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে। সাফল্যের নেপথ্য ও কৃষি অফিসের ভূমিকা স্বল্প পরিসরে শুরু করলেও সঠিক দিকনির্দেশনা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে আজ তিনি সফলতার মুখ দেখেছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন