আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ইস্যুকে কেন্দ্র করে গোপালগঞ্জসহ দেশ জুড়ে নৈরাজ্য সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
আজ রবিবার বিকালে দিনাজপুর শহরে বিক্ষোভ মিছিল বের করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
জেল রোডস্হ দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে বিভিন্ন শ্লোগানসহ শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে তারা।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর ৩ আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম, বিএনপির জেলা বিএনপির সাধারন সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সহ সভাপতি হাসানুজ্জামান উজ্জ্বল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাসেল আলী চৌধুরী লিমন, সদস্য সচিব সাইফুল আযম সোহেলসহ অন্যান্যরা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন