দিনাজপুরে উদ্যোক্তা কর্মসূচি বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) বিকেলে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।
সোনালী ব্যাংক দিনাজপুর প্রিন্সিপাল শাখার ডিজিএম মো.অহিদুন্নবী এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক, রংপুরের পরিচালক এ.কে.এম. কামরুজ্জামান। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক, রংপুরের অতিরিক্ত পরিচালক এস.এম. আব্দুল বারী, জনতা ব্যাংক দিনাজপুর প্রিন্সিপাল শাখার ডিজিএম মো. আশরাফুজ্জামান।
কর্মশালায় পূবালী ব্যাংক দিনাজপুর শাখার ডিজেও গায়ত্রী রানী বর্মা এর সঞ্চালনায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য ও দিকনির্দেশনা প্রদান করেন বাংলাদেশ ব্যাংক, রংপুরের যুগ্ম পরিচালক মো.হাবিবুর রহমান।
কর্মশালায় উদ্যোক্তা কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক, উদ্যোক্তা উন্নয়ন,ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা এবং আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। এ সময় উদ্যোক্তা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।
তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজনে ছিল পূবালী ব্যাংক পিএলসি, জেলা লিড ব্যাংক, দিনাজপুর শাখা এবং সিটি ব্যাংক, দিনাজপুর শাখা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন