ঠাকুরগাঁওয়ে পিকআপ ভ্যান ও মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মোঃ শাহ আলম (৪০) নামে এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে সদর উপজেলার গড়েয়া-কালিমেলা এলাকায় সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মোঃ শাহ আলম নীলফামারী পৌর শহরের এলাহি মসজিদ পাড়া গাছবাড়ী এলাকার নজরুল ইসলামের ছেলে । সে একটি কোম্পানিতে চাকরির সুবাদে ঠাকুরগাঁওয়ে থাকতেন বলে জানা গেছে।
জানা গেছে, রাতে মটর সাইকেল নিয়ে বাড়ি যাওয়ার পথে পিকআপ ভ্যান এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতরো আহত হন মোঃ শাহ আলম। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এই বিষয়ে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে নি'হতে'র লাশ হস্তান্তর করা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন