প্রতি বছরের ন্যায় চলতি শীত মৌসুমেও দেশের অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে প্রখ্যাত আলেম শায়খ আহমাদুল্লাহ প্রতিষ্ঠিত সেবামূলক সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশন।
এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ ও দাওয়াহ কার্যক্রম পরিচালনা করেছে সংস্থাটি।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লোহাগাড়া বাজারসংলগ্ন লোহাগাড়া কলেজ মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়।
ফাউন্ডেশনের স্থানীয় স্বেচ্ছাসেবীদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ৫০টি দরিদ্র পরিবারের হাতে শীতবস্ত্রের প্যাকেজ তুলে দেওয়া হয়।
শীতের এই সময়ে এমন মানবিক উদ্যোগে উপকৃত হয়েছেন অসহায় ও শীতার্ত পরিবারগুলো।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন