8 জন পড়েছেন
দিনাজপুর অঞ্চলের আওতায় দিনাজপুর জেলার প্রত্যন্ত এলাকার সুবিধাবঞ্চিত কিশোরী মেয়েদের ক্ষমতায়নের লক্ষ্যে একটি অবহিতকরণ সভা ও প্রকল্প পরিচিতি অনুষ্ঠিত হয়েছে|
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টায় বীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে কারিতাস বাংলাদেশ, দিনাজপুর অঞ্চলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়|
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম|
সভায় সভাপতিত্ব করেন কারিতাস বাংলাদেশ, দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক রবি মার্ডি| অনুষ্ঠান সঞ্চালনা করেন রঞ্জিত মার্ডি|
সভায় প্রকল্পের লক্ষ্য ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়| বিশেষ করে সুবিধাবঞ্চিত কিশোরী, বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা মেয়েদের সুরক্ষা, বিদ্যালয় থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় শিক্ষার আওতায় আনা এবং কিশোর-কিশোরীদের ¯^াস্থ্য ও অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়|
অতিথিরা বলেন, কিশোরীদের শিক্ষা, ¯^াস্থ্য, নিরাপত্তা ও নেতৃত্ব বিকাশে সমšি^ত উদ্যোগ গ্রহণের মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব| বাল্যবিবাহ প্রতিরোধ এবং কিশোরীদের অধিকার নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে|
এ সময় আরও উপস্থিত ছিলেন কারিতাস বাংলাদেশ, দিনাজপুর অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা সুবাস কুজুর, নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ|
সভা শেষে প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার কিশোরীদের জীবনমান উন্নয়ন ও ক্ষমতায়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়|