Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে|
আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে| বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে জন¯^াস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা ¯^াস্থ্য বিভাগের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়| সভায় উপজেলা ¯^াস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর সভাপতিত্ব করেন এবং জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন| উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান| আরো বক্তব্য রাখেন আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি মোঃ আনিসুর রহমান প্রমুখ| সভায় ডা. মোঃ হুমায়ুন কবীর বলেন, আগামী ২৮ জুন সারা দেশের মতো পঞ্চগড়ের আটোয়ারীতেও সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে| এবার উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্স ছাড়াও ১৪৫ টি টিকা কেন্দ্রে মোট ১৭ হাজার ১শত ২৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে| এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১ হাজার ৮শত ৮৩ জন শিশুকে নীল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১৫ হাজার ২শত ৪৫ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে| তিনি বলেন, প্রতি টিকাদান কেন্দ্রে দুইজন করে মোট ২৯০ জন ¯ে^চ্ছাসেবক কাজ করবে| সভায় বক্তারা শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে রক্ষা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের গুরুত্ব তুলে ধরে ক্যাম্পেইন সফল করতে সবার সহযোগিতা কামনা করেন|, উপজেলায় যেন একটি শিশুও এই কর্মসূচি থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভুমিকা রাখার আহবান জানান অনুষ্ঠানের প্রধান অতিথির ইউএনও রিপামনি দেবী | সভায় উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, সুধিজনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন|
কোন ভিডিও পাওয়া যায়নি