8 জন পড়েছেন
দিনাজপুরে দুই দিনব্যাপী ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’-এর নিবন্ধন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে|
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডঋচ)-এর কারিগরি সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্প শুক্রবার ও শনিবার, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল), দিনাজপুরে অনুষ্ঠিত হয়|
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন এমপি বলেন, ‘বিশ বছরের পরে সন্তান নিলে মা ও শিশু দুজনই সুস্থ থাকে|’ তিনি মাতৃ¯^াস্থ্য, পুষ্টি ও নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারি সহায়তা কর্মসূচিতে যোগ্য উপকারভোগীদের অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন|
শুক্রবার দিনাজপুরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তর বাস্তবায়িত ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’-এর নিবন্ধন ক্যাম্প উদ্বোধনকালে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন এসব কথা বলেন|
অনুষ্ঠানে দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মো. রিয়াজ উদ্দিন এবং জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডঋচ) বাংলাদেশ-এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ভাই থাপা (ইযধর ঞযধঢ়ধ)|
আয়োজকরা জানান, যোগ্য মা ও শিশুদের নিবন্ধনের আওতায় এনে সরকারি সহায়তা কার্যক্রমকে আরও কার্যকর, ¯^চ্ছ ও জবাবদিহিমূলকভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ নিবন্ধন ক্যাম্পের আয়োজন করা হয়েছে|উপপরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, দিনাজপুর এ কর্মসূচির আয়োজন করেছে| কারিগরি সহযোগিতা দিচ্ছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডঋচ) এবং বাস্তবায়ন সহযোগী হিসেবে রয়েছে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)|