11 জন পড়েছেন
দিনাজপুরের নিমনগর ফুলবাড়ি বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে|
শুক্রবার বিকেল ৪টায় দিনাজপুর শহরের ২ ন¤^র উপশহরের তফিউদ্দিন মেমোরিয়াল হাই স্কুল মাঠে ব্রাজিল একাদশ ও আর্জেন্টিনা একাদশের মধ্যে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়|
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ মো. আতাউর রহমান চৌধুরী| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও রাজনীতিবিদ মো. আব্দুল কাইয়ুম, সমাজসেবক মো. আসাদুজ্জামান আসাদ, আব্দুল মালেক, মোছা. তাসমিন আরা বেগম, মো. আনোয়ার হোসেন খোকন এবং মো. হাফিজুর রহমান হিরু|
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিম্নগর ফুলবাড়ি বাসস্ট্যান্ড ব্যবসায়ী কল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ মো. আবু মুসা, আইন সম্পাদক মো. ফেরদৌস রহমান, কার্যকরী সদস্য মো. আব্দুর সামাদ, সমাজসেবক মো. জুয়েল হোসেন, মোহাম্মদ মিলন সরকার এবং সমাজসেবক ও রাজনীতিবিদ মো. ওমর ফারুক মিলন|
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিমনগর ফুলবাড়ি বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমাজ কল্যাণ সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি মো. মনসুর আলম|
নির্ধারিত সময়ে দুই দলই কোনো গোল করতে না পারায় ম্যাচের ফল নির্ধারণে টাইব্রেকার অনুষ্ঠিত হয়| টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে আর্জেন্টিনা একাদশকে হারিয়ে ব্রাজিল একাদশ বিজয়ী হয়|
খেলা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা বিজয়ী ব্রাজিল একাদশের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্সআপ আর্জেন্টিনা একাদশের হাতে রানার্সআপ ট্রফি ও খেলোয়াড়দের মাঝে মেডেল তুলে দেন| একই সঙ্গে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ে মোঃ ছাব্বিরের হাতে বিশেষ সম্মাননা ট্রফি প্রদান করা হয়|
এ সময় অতিথিরা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার পাশাপাশি সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে| এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা|