8 জন পড়েছেন
দিনাজপুর পৌরসভায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন -২০২৬ এর উদ্বোধন করলেন দিনাজপুরের জেলা প্রশাসক| ২৮শে জুন রবিবার সকাল সাড়ে নয়টায় দিনাজপুর পৌরসভার আয়োজনে পৌরসভার হল রুমে একজন মেয়ে শিশুকে লাল রঙ্গের একটি ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে দিনাজপুর পৌর এলাকায় এর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম|
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, একটি সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ| ভিটামিনের অভাবে শিশুর ¯^াভাবিক শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হতে পারে| বিশেষ করে ভিটামিন ‘এ’-এর ঘাটতির কারণে রাতকানাসহ বিভিন্ন ¯^াস্থ্যঝুঁকি দেখা দেয়| এ কারণে সরকার দীর্ঘদিন ধরে শিশুদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে|
জেলা প্রশাসক আরও বলেন, প্রাকৃতিকভাবে রঙিন ফল, সবজি ও ছোট মাছের মতো পুষ্টিকর খাবার থেকে ভিটামিন ‘এ’-এর চাহিদা পূরণ করা সম্ভব হলেও সবার সেই আর্থিক সামর্থ্য নেই| তাই দেশের প্রতিটি শিশুকে ভিটামিন ‘এ’-এর সুরক্ষার আওতায় আনতে সরকার নিয়মিত এই কর্মসূচি বাস্তবায়ন করছে|
তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বার্তা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে, যাতে কোনো শিশুই এ কর্মসূচির বাইরে না থাকে| তিনি অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোরও আহ্বান জানান|
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ গোলাম রসূল রাব্বি,পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মজিবর রহমান, দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত ¯^াস্থ্য পরিদর্শক মমরেজ সুলতানা ,ইপিআই সুপার ভাইজার মোঃ হাসানুজ্জামান চৌধুরী, দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাদমান হোসেন প্রমুখ| উল্লেখ্য, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ও ১২ থেকে ৫৯মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হয়|