Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
বিরলে বিজিবি'র অভিযানে ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে| ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৮জুন ভোর রাত ৪.১০টায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২বিজিবি) এর অধীনস্থ এনায়েতপুর বিওপি’র একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে|
বিরলে বিজিবি'র অভিযানে ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে| ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৮জুন ভোর রাত ৪.১০টায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২বিজিবি) এর অধীনস্থ এনায়েতপুর বিওপি’র একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে| অভিযানে বিরলের সীমান্ত পিলার ৩২৩/১-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দ্বীপনগর এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৩৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়| উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে| একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে|
কোন ভিডিও পাওয়া যায়নি