8 জন পড়েছেন
সমাজভিত্তিক মানসিক ¯^াস্থ্যসেবা কার্যক্রমকে আরও সম্প্রসারণ এবং মানসিক ¯^াস্থ্যসেবায় নিয়োজিত কেয়ারারদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরে কেয়ারার্স এসোসিয়েশন-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ও কমিটি গঠন করা হয়েছে|
শনিবার (২৭ জুন) সকাল ১০টায় দিনাজপুর প্রেসক্লাবের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের আয়োজন করে সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন& ডেভেলপমেন্ট (সিডিডি)| কর্মসূচিটি অর্থায়ন করে কেয়ারার্স ওয়ার্ল্ডওয়াইড ও ভিটোল ফাউন্ডেশন|অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেয়ারার লিমা আক্তার|
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডিডির নির্বাহী পরিচালক নাজমুল বারী, দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের নিবন্ধন কর্মকর্তা মোছা. হাবিবা আক্তার, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক ¯^াস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক ডা. নাজমুল হোসেন শাহ এবং দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল| এছাড়াও উপস্থিত ছিলেন ফিল্ড প্রজেক্ট ম্যানেজার মুকুল কিস্কু, সিএফ মোঃ রাসেল রানা, মামুনুর রশিদ,দিতি মহন্ত,রিমা পারভীন, ভুবন চন্দ্র বর্মন প্রমুখ|
বক্তারা বলেন, মানসিক ¯^াস্থ্যসেবায় পরিবার ও কেয়ারারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ| তাদের দক্ষতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করতে কেয়ারার্স এসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে| একই সঙ্গে সমাজে মানসিক ¯^াস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং মানসিক ¯^াস্থ্যসেবা সহজলভ্য করতে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়|
অনুষ্ঠানের শেষে দিনাজপুর কেয়ারার্স এসোসিয়েশনের ৭সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি ও ২১ সদস্যের সাধারণ পরিষদ গঠন করা হয়| এতে তাপসী রানী সভাপতি এবং জেসমিন আক্তার সাধারণ সম্পাদক নির্বাচিত হন|