Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
তেতুলিয়া উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল সদর তেতুলিয়া ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে বর্ধিত আজ ২৭ জুন ২০০৬ তেতুলিয়া উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের হল রুমে সভায় আয়োজন করা হয়েছে|
তেতুলিয়া উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল সদর তেতুলিয়া ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে বর্ধিত আজ ২৭ জুন ২০০৬ তেতুলিয়া উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের হল রুমে সভায় আয়োজন করা হয়েছে| সভায় উপজেলা বিএনপির সভাপতি মো, শাহাদাত হোসেন রঞ্জুর সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো,রেজাউল করিম শাহিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এডভোকেট আদম সুফি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জজ কোর্টের পিপি এডভোকেট মির্জা নাজমুল ইসলাম,( কাজল,) অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক কাবুল ও মো,আবু সাঈদ মিয়া,ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মো, দেলোয়ার হোসেন প্রমুখ| বর্ধিত সভায় তেতুলিয়া ইউনিয়ন এর ৯ওয়ার্ডের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন| জানা গেছে প্রায় ৩মাস পূর্বে উপজেলার ৫টি ইউনিয়নের বিএনপি'র কমিটি বিলুপ্ত করা হয়েছিল,তাই দলকে শক্তিশালী করার জন্য তারই ধারাবাহিকতায় আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে তেতুলিয়া সদর ইউনিয়ন বিএনপি'র আহবায়ক কমিটি গঠন করার নিমিতে বর্ধিত সভার আয়োজন করা হয়েছে| সভায় ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে আহবায়ক ও সদস্য সচিব পদের নাম চাওয়া হলে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে আহবায়ক পদে ১০ জন এবং সদস্য সচিব পদে ১৮ জন্য নিজ নিজ নামের তালিকা প্রেরণ করেন| তবে কমিটি ঘোষণা করা হয়নি|
কোন ভিডিও পাওয়া যায়নি