9 জন পড়েছেন
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির-২০২৬ ব্যাচের সদস্যদের উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে|
রবিবার সন্ধ্যা ৬টায় দিনাজপুর শহরের মার্টিন বাংলা চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়| এতে ২০২৬ ব্যাচের আইনজীবীরা অংশ নিয়ে পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন|
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. এমাম আলী| বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক আবুল আ'লা মাহবুবুর রহমান ভুট্টো|
এছাড়াও বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল হান্নান, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ তোজাম্মেল হক লিটন এবং আইনজীবী মোঃ আবু বকর সিদ্দিক, মোঃ মাহদী ইসলাম ডন, মোঃ হেলাল, মোঃ আজিজুর রহমান লাওসার, মোঃ রায়হান আলী সরকার, মোঃ ফরহাদ খলিল ও মোঃ শামিম রেজাসহ অন্যান্য আইনজীবীরা|
অনুষ্ঠান সঞ্চালনা করেন আইনজীবী মোছাঃ রাবেয়া খাতুন রানু ও মোঃ রুহুল আমিন|
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়| পরে আলোচনা পর্বে বক্তারা আইনজীবীদের মধ্যে পেশাগত বন্ধন, পারস্পরিক সহযোগিতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন|
অনুষ্ঠানের একপর্যায়ে ২০২৬ ব্যাচের অংশগ্রহণকারী আইনজীবীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়| শেষে কেক কেটে পুনর্মিলনী অনুষ্ঠানের আনন্দ ভাগাভাগি করেন উপস্থিত আইনজীবীরা|