9 জন পড়েছেন
শ্বাসতন্ত্রের রোগের আধুনিক চিকিৎসা, রোগ নির্ণয়, ব্যবস্থাপনা এবং চিকিৎসাবিজ্ঞানের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুর মেডিকেল কলেজে ‘চঁষসড়হড়ষড়মু টঢ়ফধঃবং’ শীর্ষক একটি ˆবজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে|
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে দিনাজপুর মেডিকেল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সেমিনারের যৌথ আয়োজন করে দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ঈঐঅই) এবং দিনাজপুর মেডিকেল কলেজের রেসপিরেটরি মেডিসিন বিভাগ| সেমিনারটির সায়েন্টিফিক পার্টনার ছিল ওপসোনিন ফার্মা লিমিটেড|
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ডা. মো. জহিরুল ইসলাম শাকিল| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এস. কে. সাদেক আলী এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. ফজলুর রহমান| ¯^াগত বক্তব্য দেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. আতিউর রহমান|
সেমিনারের ˆবজ্ঞানিক অধিবেশনে ‘ঈঙচউ রহ ২০২৬: ঊাড়ষারহম ঈড়হপবঢ়ঃং, ঊসবৎমরহম ঞযবৎধঢ়রবং’ শীর্ষক বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইডিসিএইচ) সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ শাখাওয়াত হোসেন| এছাড়া ‘অংঃযসধ: জবপবহঃ ওহংরমযঃং ধহফ চৎধপঃরপধষ ঈষরহরপধষ অঢ়ঢ়ৎড়ধপযবং’ বিষয়ের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন একই প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম|
আলোচনায় প্যানেলিস্ট হিসেবে অংশ নেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. শাহাব আহমেদ, অধ্যাপক ডা. শাহ মো. সারওয়ার জাহান, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসপিরেটরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শামীম আহমেদ, চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহ-সভাপতি অধ্যাপক ডা. আনোয়ারুল আনাম কিবরিয়া এবং সংগঠনটির সাবেক পরিচালক অধ্যাপক ডা. এম. দেলোয়ার হোসেন|
এ সময় চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ও এনআইডিসিএইচের পরিচালক ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া শ্বাসতন্ত্রের রোগের আধুনিক চিকিৎসা, প্রতিরোধ এবং চিকিৎসকদের ধারাবাহিক পেশাগত প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন| অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনআইডিসিএইচের সহকারী অধ্যাপক ডা. মো. রাশেদুল হাসান|
সেমিনারে দিনাজপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার বিপুলসংখ্যক চিকিৎসক অংশগ্রহণ করেন| অনুষ্ঠানে ওপসোনিন ফার্মা লিমিটেডের সেলস ম্যানেজার এ. জেড. এম. মনির উজ জামান উপস্থিত ছিলেন|
বক্তারা বলেন, চিকিৎসাবিজ্ঞানের সর্বশেষ জ্ঞান ও গবেষণার সঙ্গে চিকিৎসকদের সম্পৃক্ত রাখতে এ ধরনের ˆবজ্ঞানিক সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে| সায়েন্টিফিক পার্টনার হিসেবে ওপসোনিন ফার্মা লিমিটেড সেমিনারটির সফল আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করে| অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে মতবিনিময়, র্যাফেল ড্র এবং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়|