Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
পঞ্চগড় জেলা শহরের ডোকরোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেশসেরা দুই কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ|
পঞ্চগড় জেলা শহরের ডোকরোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেশসেরা দুই কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ| চলতি বছরের প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় অংশ নিয়ে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী নাবিহা নাসরিন আঈদা সাধারণ জ্ঞান বিভাগের কুইজে জাতীয় পর্যায়ে প্রথম স্থান ও সাদমান সাদিক বাংলা বিভাগে কুইজে দ্বিতীয় স্থান অধিকার করে| গতকাল মঙ্গলবার দুপুরে বিদ্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট ও ফুলের মালা পড়িয়ে তাদের সংবর্ধনা দেয়া হয়| একই সাথে জেলা ও বিভাগীয় পর্যায়ে পুরষ্কার জয়ী আরও তিন শিক্ষার্থীকেও ক্রেস্ট তুলে দেয়া হয়| এ সময় বোদা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল আজাদ, পঞ্চগড় চে¤^ারের সাবেক সহসভাপতি মেহেদী হাসান খান বাবলা, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন রনিক, সাবেক কাউন্সিলর ওসমান গণি বাবুয়া, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রতিবুল ইসলাম, প্রধান শিক্ষক প্রবীর কুমার সেন প্রমূখ উপস্থিত ছিলেন| এমন আয়োজনে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা| প্রান্তিক জেলা থেকে জাতীয় পর্যায়ে পুরষ্কার ছিনিয়ে আনা অন্য শিক্ষার্থীদের জন্য উদাহরণ বলে মনে করেন সংশ্লিষ্টরা|
কোন ভিডিও পাওয়া যায়নি