9 জন পড়েছেন
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল পরিদর্শন করেছেন|
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে তিনি হাসপাতালে পৌঁছালে জিয়া হার্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়| এ সময় তাকে ¯^াগত জানান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আজাদ, যুগ্ম সম্পাদক আবু তাহের আবু, যুগ্ম সম্পাদক ডা. জিয়াউল হক জিয়া, ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুধারঞ্জন রায়সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা|
পরিদর্শনকালে ড্যাব মহাসচিব হাসপাতালের সিসিইউ, আইসিইউ, অপারেশন থিয়েটারসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন| তিনি চিকিৎসাসেবার মান, রোগীদের সুযোগ-সুবিধা এবং প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন|
এ সময় ডা. মো. জহিরুল ইসলাম শাকিল বলেন, জিয়া হার্ট ফাউন্ডেশন রিসার্চ ইনস্টিটিউট হৃদরোগ চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে| আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করার পাশাপাশি রোগীদের প্রতি আন্তরিকতা ও মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে সেবা প্রদানের ওপর তিনি গুরুত্বারোপ করেন|
তিনি আরও বলেন, চিকিৎসাসেবার মান উন্নয়নে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে| দক্ষতা, ¯^চ্ছতা ও মানসম্মত ¯^াস্থ্যসেবা নিশ্চিতের মাধ্যমে জনগণের আস্থা আরও সুদৃঢ় করা সম্ভব|
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলী, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের (চিকিৎসা শিক্ষা) পরিচালক ডা. এফ.এম. মোস্তফা সরকার, ড্যাবের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং জিয়া হার্ট ফাউন্ডেশন রিসার্চ ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীরা|