5 জন পড়েছেন
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) চলতি অর্থ-বছরের জন্য মোট ১৩৩ কোটি ৪১ লক্ষ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে| যা গত অর্থ বছরের তুলনায় ৪ কোটি ১২ লাখ ১৫ হাজার টাকা বেশি|
মঙ্গলবার রাত সাড়ে ১০টায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন|
বিজ্ঞপ্তিতে জানান হয়, মোট বাজেটের মধ্যে ইউজিসি দিবে ১২৩ কোটি ৭৮ লাখ ৭৪ হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজ¯^ রাজ¯^ আয় থেকে ৯ কোটি ৬৩ লাখ টাকা আসবে|
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম জানান, মোট বরাদ্দের সব থেকে কম ¯^াস্থ্য সেবা খাতে ১২ লাখ টাকা| যা মোট বাজেটের ০.০৯% নির্ধারণ করা হয়েছে| ¯^াস্থ্য সেবা খাতের বরাদ্দ হিসাব করলে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মোট ১১ হাজার ২০৩ জন শিক্ষার্থীর বিপরীতে জন প্রতি ১০৭ টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে| যা শিক্ষার্থীদের তুলনায় খুবই অপ্রতুল| তবে প্রয়োজন হলে ¯^াস্থ্য খাতের বরাদ্দ বাড়ানো হবে বলে তিনি নিশ্চিত করেছেন|
অন্যদিকে, সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা, অবসর ও পেনশন বাবদ ৯০ কোটি ১৮ লাখ ৮২ হাজার টাকা| যা মোট বাজেটের ৬৭.৫৯% | এরমধ্যে কর্মকর্তাদের বেতন ৩৮ কোটি ৭৩ লাখ ১৮ হাজার টাকা, কর্মচারীদের বেতন ৮ কোটি ৩৬ লাখ ৪৭ হাজার টাকা, বিশেষ সুবিধা বাবদ ৪ কোটি ৮২ লাখ টাকা, ভাতাদি বাবদ সহায়তা ৩১ কোটি ৮২ লাখ ১৭ হাজার টাকা এবং পেনশন ও অবসর সুবিধা বাবদ ৬ কোটি ৪৬ লাখ ৬২ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে|
বিগত অর্থ-বছরে গবেষণা ও উদ্ভাবন খাতে বরাদ্দ থাকলেও এবার এই খাতে কোনো ধরনের বরাদ্দ পায়নি হাবিপ্রবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ| তবে, বিগত অর্থবছরে যানবাহন বাবদ কোনো বরাদ্দ না পেলেও চলতি অর্থবছরে খাতটিতে ৪ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ পেয়েছে বিশ্ববিদ্যালয়|
সূত্র জানায়,বিশ্ববিদদের কৃতিপক্ষ আশা করছেন, গবেষণা ও উদ্ভাবন বিষয়ে পৃথক বরাদ্দ পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে| এছাড়া উন্নয়ন খাতে নির্মাণ কাজের জন্য পৃথক বরাদ্দ পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে|
এছাড়াও পণ্য ও সেবা বাবদ (সাধারণ) ২৯ কোটি ৭৩ লাখ, পণ্য ও সেবা বাবদ (মেরামত) ৩ কোটি ৩৫ লাখ, যন্ত্রপাতি অনুদান ২ কোটি ৪২ লাখ, তথ্য যোগাযোগ প্রযুক্তি অনুদান ৮০ লাখ, অন্যান্য মূলধন অনুদান ৭০ লাখ ও অন্যান্য অনুদান ১ কোটি ৬৯ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে|