Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক(এইচএসসি) ও সমমানের পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে| সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতেও আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) থেকে পরীক্ষা শুরু হচ্ছে|
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক(এইচএসসি) ও সমমানের পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে| সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতেও আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) থেকে পরীক্ষা শুরু হচ্ছে| উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, আটোয়ারী উপজেলায় এবার এইচএসসি ও সমমানের মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৩৪৮ জন| এর মধ্যে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধিনে পরীক্ষায় উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ কেন্দ্রে ৪৬৪ জন এবং আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ৪৪৪ জন পরীক্ষার্থী অংশ নেবে| এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে বলরামপুর আদর্শ মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এইচএসসি বিএমটি’র ৩৮০ জন এবং মাদরাসা শিক্ষা বোর্ডের অধিনে আটোয়ারী বিএম কলেজ কেন্দ্রে আলিম পরীক্ষায় ৬০ জন পরীক্ষার্থী অংশ নেবে| উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান আরো জানান, এবার সব সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে| পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে| পরীক্ষা চলাকালে শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে| তিনি বলেন, বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে শুরু হবে এবারের পরীক্ষা| পরীক্ষা চলাকালীন কেন্দ্রের আশপাশে দোকানের সকল কম্পিউটার ও ফটোকপি মেশিন বন্ধ রাখা সহ পরীক্ষা কেন্দ্রের নির্ধারিত দুরত্ব বজায় রেখে ১৪৪ ধারা জারী করেছেন উপজেলা প্রশাসন| এব্যাপারে নির্দেশনা মেনে চলার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষা কেন্দ্র সংলগ্ন এলাকায় মাইকিংয়ের মাধ্যমে প্রচার করা হয়েছে| এ বছরের লিখিত পরীক্ষা চলবে ২ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত| এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ হবে|
কোন ভিডিও পাওয়া যায়নি