8 জন পড়েছেন
ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায়, বিরল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মেলার আয়োজন করে।
শনিবার বিকেলে উপজেলা মুক্ত মঞ্চে মেলার সমাপনী ও সফল চাষিদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিরল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: রেজাউল ইসলাম।
তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আধুনিক ও ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিরল উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বরকতউল্লাহ, আফরোজা হক আঁখি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী।
মেলায় অংশ নেওয়া উদ্যোক্তা ও চাষিদের উৎসাহিত করতে সমাপনী অনুষ্ঠানে, বিশেষ সম্মাননা প্রদান করা হয়। আধুনিক কৃষি প্রযুক্তি প্রদর্শন এবং সফল চাষের স্বীকৃতি স্বরূপ ১০ জন শ্রেষ্ঠ কৃষককে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়। ৫টি সেরা স্টলকে তাদের আকর্ষণীয় ও তথ্য বহুল প্রদর্শনীর জন্য পুরস্কৃত করা হয়।
মেলার মূল উদ্দেশ্য ৩ দিনব্যাপী এই মেলার মূল লক্ষ্য ছিল স্থানীয় কৃষকদের মাঝে জলবায়ু-সহনশীল ফসল চাষ পদ্ধতি ও আধুনিক পানি ব্যবস্থাপনা প্রযুক্তির পরিচয় করিয়ে দেওয়া। মেলায় আসা দর্শনার্থী ও কৃষকরা কৃষি কর্মকর্তাদের কাছ থেকে সরাসরি বিভিন্ন সমস্যার সমাধান ও পরামর্শ গ্রহণ করেন।