6 জন পড়েছেন
পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধ উপায়ে ভারতে অনুপ্রবেশ কালে অসীম বিশ্বাস (৪৩) নামে এক বাংলাদেশীকে আটক করেছে বিজিবি|
গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বড়শশী ইউনিয়নের অমরখানা এলাকা থেকে তাকে আটক করা হয়|
পরে ওই বাংলাদেশী নাগরিককে বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি সদস্যরা| আটক বাংলাদেশীর বিরুদ্ধে পাসপোর্ট আইনে একটি মামলা দায়ের করেছে বিজিবি|
আটক বাংলাদেশী অসীম বিশ্বাস মাগুরা সদর উপজেলার রাউতরা এলাকার মৃত সুশীল বিশ্বাসের ছেলে|
বিজিবি জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের বড়শশী বিওপির দাযি়ত্বপূর্ণ এলাকার সীমান্তের মেইন পিলার ৭৭৮ এর ৭ ন¤^র সাব পিলার এলাকায় হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অমরখানা এলাকা দিয়ে অবৈধ উপায়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন অসীম বিশ্বাস| এসময় বিজিবির টহল দল তাকে আটক করে| পরে তারা আইনি প্রক্রিয়া শেষে বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করে|
তিনি কাজের সন্ধানে ভারতে অবৈধ উপায়ে যাচ্ছিলেন বলে জানা গেছে|
বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল বলেন, ‘আটক ওই বাংলাদেশীকে আমাদের কাছে হস্তান্তর করেছে বিজিবি| তার বিরুদ্ধে বিজিবি পাসপোর্ট আইনে থানায় একটি মামলা করেছে| গতকাল রোববার দুপুরে তাকে আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন|
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম বলেন, ‘আমাদের টহল দল সীমান্তে টহল দিচ্ছিল| এসময় ওই বাংলাদেশী ব্যক্তি ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করলে আমরা তাকে ধরে ফেলি| পরে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে| আমরা সীমান্তে অবৈধ উপায়ে কোনো কিছু পাচার, অবৈধ সীমান্ত পারাপার, মাদক, গরু সহ যে কোনো চোরাচালান রোধে সদা তৎপর রয়েছি|’