Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস। এ উপলক্ষে পঞ্চগড়ে ভারতীয় হাই কমিশন ও পঞ্চগড় জেলা পরিষদের যৌথ আয়োজনে রানআপ অনুষ্ঠিত হয়েছে।
আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস। এ উপলক্ষে পঞ্চগড়ে ভারতীয় হাই কমিশন ও পঞ্চগড় জেলা পরিষদের যৌথ আয়োজনে রানআপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ চত্ত্বরে ওই রানআপ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতীয় দূতাবাসের রাজশাহীর সহকারি হাই কমিশনার মনোজ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি ছিলেন। এতে জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সিফাত-ই-রাব্বান, পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেহ সহ সভাপতি মেহেদি হাসান খান বাবলা, পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মতিন ডালিসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন। বক্তরা শারিরীক সুস্থতা নিশ্চিতে যোগ ব্যায়াম করতে সকলকে আহ্বান জানান। পরে পঞ্চগড় ইয়োগা ক্লাবের সদস্যরা যোগ ব্যায়াম প্রদর্শন করেন।
কোন ভিডিও পাওয়া যায়নি