5 জন পড়েছেন
আন্তর্জাতিক অঙ্গনে লাল-সবুজের পতাকা উড়িয়ে দেশের জন্য গৌরব বয়ে এনেছে দিনাজপুরের তরুণ শিক্ষার্থী প্রান্তিক রায় পিনাক।
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ইংলিশ ওয়ার্ল্ড কাপ অলিম্পিয়াড ২০২৬ (English World Cup Olympiad 2026) এবং ইন্টারন্যাশনাল সায়েন্স অলিম্পিয়াড ২০২৬ (International Science Olympiad 2026)-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে সে। পিনাক দিনাজপুর সেন্ট ফিলিপস হাই স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। বিশ্বমঞ্চের এই মর্যাদাপূর্ণ লড়াইয়ে সে ইংলিশ ওয়ার্ল্ড কাপ অলিম্পিয়াডে স্বর্ণপদক (Gold Medal) এবং ইন্টারন্যাশনাল সায়েন্স অলিম্পিয়াডে রৌপ্যপদক (Silver Medal) জয় করেছে।
প্রান্তিক রায় পিনাক (নবম শ্রেণি) শিক্ষা প্রতিষ্ঠান: সেন্ট ফিলিপস হাই স্কুল অ্যান্ড কলেজ, দিনাজপুর। আয়োজনস্থল: মালয়েশিয়া অর্জন
১: ইংলিশ ওয়ার্ল্ড কাপ অলিম্পিয়াড ২০২৬, স্বর্ণপদক (Gold Medal) অর্জন।
২: ইন্টারন্যাশনাল সায়েন্স অলিম্পিয়াড ২০২৬ – রৌপ্যপদক (Silver Medal)।
পারিবারিক পরিচিতি ও শুভকামনা প্রান্তিক রায় পিনাকের এই অবিস্মরণীয় সাফল্যে পরিবার ও জেলা জুড়ে বইছে আনন্দের বন্যা। পিনাকের বাবা প্রাণতোষ রায় বিরল উপজেলার মাইনুল হাসান কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক।
ছেলের এই বিশ্বজয়ে উচ্ছ্বসিত পিতা দেশবাসীর কাছে তার সন্তানের ভবিষ্যৎ সাফল্যের জন্য আশীর্বাদ ও দোয়া প্রার্থনা করেছেন।
আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মে নিজের মেধার স্বাক্ষর রেখে পিনাক প্রমাণ করেছে যে সুযোগ ও সঠিক দিকনির্দেশনা পেলে আমাদের প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীরাও বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে পারে।
তার এই অনন্য কৃতিত্বে সেন্ট ফিলিপস হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ তাকে অভিনন্দন জানাচ্ছেন।
পিনাকের মেধা ও পরিশ্রম তাকে আগামী দিনে আরও বহুদূর নিয়ে যাবে এমনটাই প্রত্যাশা সবার।