3 জন পড়েছেন
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সদস্য নবীন আইনজীবীদের সংবর্ধনা দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিট।
মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) বিকেল ৪টায় দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের নীচ তলায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের আহবায়ক এ্যাড. আব্দুল হালিমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিপি মোল্লা মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সিনিয়র আইনজীবী কবির বিন গোলাম চার্লি, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ এমাম আলী, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ খয়রাত আলী, সিনিয়র আইনজীবী আনিসুর রহমান চৌধুরী, মোঃ মঞ্জুরুল হক, আব্দুল আজিজ মণ্ডল, মোঃ আইনুল হক মোঃ মাহমুজ আলী চৌধুরী
ফখরুদ্দিন আলী আশরাফ রঞ্জু প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের সদস্যসচিব মোঃ
মাহফুজুর রহমান খান বিপুল।
অনুষ্ঠানে বক্তারা নবীন আইনজীবীদের নিজের ভাবগাম্বির্য, সম্মান ও মর্যাদার কথা মনে কাজ করার আহবান জানান। পাশাপাশি কোর্টের শিষ্টাচার ও নিয়ম কানুন মেনে সিনিয়র ও জুনিয়রদের সম্মানের প্রতি লক্ষ্য রেখারও আহবান জানানো হয়।
সব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।