5 জন পড়েছেন
দিনাজপুরে জাতীয় শ্রমিক শক্তি ও এনসিপির নেতাকর্মীদের ওপর ছাত্রদল পরিকল্পিত হামলা চালানোর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে এনসিপির নেতৃবৃন্দ|
মঙ্গলবার বিকেলে দিনাজপুর প্রেসক্লাবে জাতীয় শ্রমিক শক্তির যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম লিখিত বক্তব্যে অভিযোগ করেন সোমবার গভীর রাতে সদর কোতোয়ালি থানার ভেতরে আমার উপর ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালায়| পুলিশ ও ডিবির উপস্থিতিতে সংঘবদ্ধ হামলা চালানোর সময় কোন পদক্ষেপ নেয়নি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা| একসময় তারা ছাত্রশক্তির আহ্বায়ক হযরত আলী অনিকসহ এনসিপির নেতাকর্মীদের খুঁজে খুঁজে হামলার চেষ্টা করে|
রেজাউল ইসলামকে রাত প্রায় ২টা পর্যন্ত থানার ভেতরে কার্যত অবরুদ্ধ করে রাখা হয়| এসময় থানার বাইরে দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসীরা মহড়া দিলেও পুলিশ কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়| ওসি, এএসপি ও এসপির সঙ্গে যোগাযোগ করলে তাঁরাও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়|
সংবাদ সম্মেলনে উল্লেখ্য করা হয় অপহরন ও চাঁদাবাজির অভিযোগে এনসিপির যুবশক্তির কয়েকজন কর্মীকে পুলিশ হেফাজতে নেওয়ার পর পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়| এনসিপির যুবশক্তির কয়েকজন কর্মীকে আটকের বিষয়ে কোতোয়ালি থানার ওসির সঙ্গে কথা বলতে গেলে বিপত্তি বাধেঁ| এই ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে আমাদের উপরহামলা, ভয়ভীতি প্রদর্শন এবং আইনকে প্রভাবিত করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়| পর্যায়ক্রমে থানার ভেতরেই একাধিকবার হামলার ঘটনা ঘটে| এমনকি আমাদের আরও দুইজন নেতাকর্মীকে আটক করা হয়| সোমবার গভীর রাতে আমাদের উপর পরিকল্পিত হামলার ঘটনায় আমরা মনে করি আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটেছে|এধরনের সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি|
সংবাদ সম্মেলনে থানার ভেতরে হামলার ঘটনায় জড়িত সকল হামলাকারীকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শান্তি নিশ্চিত করতে হবে|পুলিশের পক্ষপাতমূলক আচরণের নিরপেক্ষ তদন্ত ,আটককৃত এনসিপি নেতাকর্র্মীদের বিষয়ে ¯^চ্ছ ও আইনসম্মত প্রক্রিয়া অনুসরণ করতে হবে|
সংবাদ সম্মেলনে উপস্তিত ছিলেন এনসিপি জেলা শাখার সাংগাঠনিক সম্পাদক একরামুল হক আবীর, জাতীয় যুব শক্তির আহ্বায়ক মোঃ আব্দুর রাজ্জাক ,জাতীয় শ্রমিক শক্তির সদস্য সচিব রাকান আহমেদ, হযরত আলী অনিক প্রমুখ|