3 জন পড়েছেন
দিনাজপুরে একজনকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে এনসিপি এর অঙ্গসংগঠন যুবশক্তির কেন্দ্রীয় এক নেতাসহ পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে|
মঙ্গলবার সকালে তাদের আদালতে মাধামে কারাগারে পাঠানোর পাঠানো হয়েছে|
এর আগে সোমবার সন্ধ্যায় দিনাজপুর গোর-এ শহীদ ময়দান থেকে একটি সাদা প্রাইভেটকারসহ তাদেরকে গ্রেফতার করা হয়|
গ্রেফতারকৃতরা হলেন, জাতীয় যুব নাগরিক শক্তির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ মুন (২৯), সংগঠনের নেতা হাসিন ইশরাক মিম (২২), আজমির হোসেন (২২), সমজিদুল মিনহাজ (২১) এবং হৃদয় হোসেন (২২)| তাদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে মামলা করা হয়েছে|
এই ঘটনায় দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন ইউপির খোশালপুর পুকুর পাড়া গ্রামের বাসিন্দা অপহরণের শিকার কৃষক আব্দুস সামাদের ছেলে মো. মামুন (৩৬) সোমবার দিবাগত রাতে বাদী হয়ে আটক তিনজনসহ পাঁচজনের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজির মামলা করেছেন|
আটকের পর এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা থানার ভিতরে আটকদের ছিনিয়ে নেয়ার চেষ্টা করে| ঘটনাকে কেন্দ্র করে গভীর রাত পর্যন্ত দিনাজপুর সদর থানা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এসময় পুলিশের পাশে ছাত্রদল ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে|
মামলার অভিযোগে জানা যায়, দিনাজপুর সদর উপজেলার খোশালপুর এলাকার বাসিন্দা আব্দুস সামাদকে রোববার রাতে শহরের গোপালগঞ্জ পাঁচমাইল এলাকা থেকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়| পরে তার ছেলে মো. মামুন কোতোয়ালী থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন| অভিযোগের ভিত্তিতে সোমবার বিকেলে দিনাজপুর শহরের গোর-এ-শহীদ বড় মাঠ থেকে আব্দুস সামাদকে উদ্ধার করে পুলিশ এবং তিনজনকে আটক করে| পরে থানায় নেওয়ার সময় আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে আরও দুজনকে আটক করা হয়|
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, আব্দুস সামাদকে অবৈধভাবে অপহরণ করে, মারপিট করে ১২লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়| আব্দুস সামাদের ছেলে মামুন অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে মামলা রুজু করলে পাঁচ আসামিকেই আদালতে পাঠানো হয়|
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরনবী জানান, অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে| আটক পাঁচ জনসহ আরও ১০/১২ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে| মামলায় আটককৃকদের গ্রেফতার দেখানো হয়েছে| মঙ্গলবার মামলার ভিত্তিতে ৫জনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে| পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পুলিশি নিরাপত্তা নেওয়া হয়েছে|