3 জন পড়েছেন
আব্দুস সামাদ একজন প্রতারক| তার বিরুদ্ধে গ্রামের নিরীহ মানুষকে জাল দলিল এর মাধ্যমে হয়রানী ও জালিয়াতির অসংখ্য অভিযোগ রয়েছে| প্রতারক আব্দুস সামাদের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে ভূয়া মামলায় এনসিপি নেতা আরিফ মুনসহ ৫জন জেল হাজতে| সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ও সত্য ঘটনা উন্মোচন করে মিথ্যা মামলা থেকে আরিফ মুন সহ ৫ জনের মুক্তি দাবী করে সংবাদ সম্মেলন ও মানব বন্ধন করেছেন সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়ন এলাকাবাসী|
বৃহস্পতিবার সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাবে দরবারপুর গ্রামবাসীর পক্ষে আকলিমা বেগম লিখিত বক্তব্যে অভিযোগ করেন, সদর উপজেলার খোসালপুর গ্রামে আমার দাদাশ^শুরের নামে ৫০ শতক জায়গা রয়েছে| জায়গাটি আমাদের দখলে না থাকায় কাগজপত্র এবং দলিল করে দিবে বলে আব্দুস সামাদ জানায়| সেটেলম্যান্ট অফিসারের সঙ্গে আব্দুস সামাদের সুসম্পর্ক রয়েছে এমন কথা বলে| জমির দলিল করে দিবে এই অজুহাতে সরল বিশ^াসে আব্দুস সামাদকে পর্যায়ক্রমে ৭ লাখ ৬০ হাজার টাকা প্রদান করি| ঐ জায়গায় বাড়ী নির্মান করে আমরা বসবাস করতে শুরু করি| পরে জানতে পারি আব্দুস সামাদ দিনাজপুর সেটেলম্যান্ট অফিসের ¯^াক্ষর ও সীলযুক্ত সিএস নং -৩২১ খতিয়ানের কাগজ দেয়| যাচাই করে দেখা যায় ভূয়া দলিল|
আকলিমা জানায়, ৭ লাখ ৬০ হাজার টাকা আব্দুস সামাদের কাছে ফেরত চাইলে নানা টালবাহানা শুরু করে| বিষয়টি উপজেলা যুবশক্তির মুখ্য সংগঠক আজমির হোসেন কে জানালে| টাকা উদ্ধারের জন্য এনসিপি নেতা যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সহ সাংগাঠনিক সম্পাদক আরিফ মুন ৫ জুলাই শহরের লিলিড়মোড়ে আব্দুস সামাদের কাছে পাওনা টাকা ফেরত চান| একসময় আব্দুস সামাদ তার ছেলে মামুনকে ফোন দেয়| মামুন পুলিশকে খবর দিলে| বড়মাঠ থেকে পুলিশ আরিফ মুন,আজমির হোসেন,মোঃ হাসিন ইশরাকমিমসহ ৫জনকে আটক করে থানায় নিয়ে আসে| কোতযালী থানায় বিশেষ একটি দলের নেতাকর্মীরা মব সৃষ্টি করে রাজনৈতিক চাপের মুখে আব্দুস সামাদের ছেলে মামুনের দায়েরকৃত মামলায় আরিফ মুনসহ ৫ জনকে জের হাজতে পাঠানো হয়| আব্দুস সামাদকে অপহরন বা চাঁদা দাবী করে নাই|
আমরা মনে করি আসামীগন সম্ভ্রান্ত পরিবারের সন্তান, শিক্ষিত|তারা রাজনৈতিক ষড়যন্ত্রের ¯^ীকার| আমরা গ্রামবাসী পুলিশ প্রশাসন ও বিজ্ঞ আদালতের কাছে মিথ্যা মামলার সঠিক তদন্ত ও ন্যায় বিচার চাই|
সংবাদ সম্মেলনে উপস্তিত ছিলেন সুন্দরপুর ইউনিয়নের দরবারপুর গ্রামের মমতাজ বেগম, মোছ&ছামৎ ঋতু,আকলিমা, জবা খাতুন,সুরমা , এবং মাহবুমা আকতার রুনী প্রমুখ|
সংবাদ সম্মেলন শেষে দরবারপুর গ্রামের নারী পুরুষ মিথ্যার মামলায় জেল হাজতে আরিফ মুনসহ ৫ জনের মুক্তি দাবী করেন|