Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অভিযানে বিরল সীমান্তে দেশি মদ উদ্ধার করা হয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অভিযানে বিরল সীমান্তে দেশি মদ উদ্ধার করা হয়েছে। গত ১১ জুলাই ২০২৬ রাত ০৮.৪৫ টায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ এনায়েতপুর বিওপি’র একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩২১/১২-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাঁওতালপাড়া নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৭৫ বোতল দেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
কোন ভিডিও পাওয়া যায়নি