5 জন পড়েছেন
দিনাজপুরের বীরগঞ্জ থানা ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ এর আওতায় ফলদ বাগানের শুভ উদ্বোধন করেছেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।
সোমবার (১৩ জুলাই) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বিভিন্ন ফলদ গাছের চারা রোপণ করেন।বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলামের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড স্টেট) সুমন রঞ্জন সরকার, শিক্ষানবিশ সরকারি পুলিশ সুপার মেহেদী হাসান এবং অতিরিক্ত পুলিশ সুপার, বীরগঞ্জ সার্কেল শাওন কুমার সরকার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীরগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর বাদশা রনি।
এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আমিরুল বাহার,দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু
বীরগঞ্জ পৌর বিএনপি সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় নেতৃবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণের বিকল্প নেই। পুলিশ সুপার মো. জেদান আল মুসা বলেন, প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার করা হলে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৃক্ষরোপণ শেষে উপস্থিত অতিথিরা বীরগঞ্জ থানা ক্যাম্পাসে গড়ে তোলা ফলদ বাগান পরিদর্শন করেন এবং পরিবেশবান্ধব এ উদ্যোগের প্রশংসা করেন।