6 জন পড়েছেন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা হলরুমে চাঁপাইনবাবগঞ্জ এডিপি, ওয়ার্ল্ড ভিশন ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ‘৫ জিরো অর্জনে, হান্ড্রেড হিরো’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা হলরুমে চাঁপাইনবাবগঞ্জ এডিপি, ওয়ার্ল্ড ভিশন ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ আফজাল রাজন।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এপি ম্যানেজার
মি: ম্যানুয়েল হাসদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
কর্মশালায় শূন্য ক্ষুধা, শূন্য শিশুশ্রম, শূন্য অপুষ্টি, শূন্য বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু এবং প্লাস্টিকমুক্ত সমাজ—এই ‘৫ জিরো’ লক্ষ্য অর্জনে তরুণদের নেতৃত্ব, সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “তরুণরাই দেশের সবচেয়ে বড় শক্তি। তাদের নেতৃত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করেই একটি নিরাপদ, শিক্ষিত ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব। সরকারী বেসরকারি সংস্থাগুলো এক সাথে কাজ করে যাচ্ছেন ।”
সভাপতির বক্তব্যে ম্যানুয়েল হাসদা বলেন, “ওয়ার্ল্ড ভিশন শিশু ও তরুণদের ক্ষমতায়নের মাধ্যমে এমন একটি সমাজ গড়ে তুলতে কাজ করছে, যেখানে কোনো শিশু ক্ষুধার্ত থাকবে না, শিশুশ্রমে জড়াবে না, অপুষ্টিতে ভুগবে না এবং শিক্ষা থেকে ঝরে পড়বে না। আজকে তারই একটি ধারাবাহিক।”
কর্মশালার শেষে অংশগ্রহণকারী তরুণরা ‘৫ জিরো ক্যাম্পেইন’ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার শপথ গ্রহণ করেন এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয় সকল যুবক-যুবতীগন ক্যাপ ও টিশার্ট প্রদান করেন। প্রোগ্রাম শেষে শিশুরা নৃত্য প্রদর্শন করেন।
আমাদের তরুণদের নেতৃত্বেই গড়ে উঠুক ক্ষুধামুক্ত, শিশুশ্রমমুক্ত, অপুষ্টিমুক্ত, বিদ্যালয় থেকে ঝরে পড়ামুক্ত ও প্লাস্টিকমুক্ত বাংলাদেশ।