5 জন পড়েছেন
গাইবান্ধায় জুলাই শহিদ দিবস-২০২৬’ উদযাপনের লক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ(১৩ জুলাই)সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই প্রস্তুুতি মুলক সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকার, জেলা বিএনপির সভাপতি ডাঃ মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুল নবী টিটুল, জেলা জামায়াতের যুগ্ন সাধারন সম্পাদক সৈয়দ রোকনুজ্জামান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলার আহব্বায়ক খাদেমুল ইসলাম খুদি।
এছাড়াও গাইবান্ধা জেলার ৬ টি শহিদ পরিবারের স্বজনরা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রস্তুুতি মুলক সভায় আগামী ১৬ তারিখে অনুষ্ঠিত জুলাই শহীদ দিবস টি যথাযোগ্য মর্যাদায়, ভাবগাম্ভীর্য ও জনসম্পৃক্ততার মাধ্যমে পালনের লক্ষ্যে নানা পদক্ষেপ গ্রহন করা হয়।
দিবসটি পালনে আয়োজনের মধ্যে রয়েছে সুবিধামত সময়ে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, শহীদদের আত্নার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত, ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্মরন সভা অনুষ্ঠিত হবে।
পাশাপাশি দিবসটি পালনে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।