5 জন পড়েছেন
উপজেলায় শিÿার মান উন্নয়নের প্রয়োজনীয়তা বিবেচনা করে মরহুম মজিবর রহমান ১৯৯৬ সালে 'আটোয়ারী কিন্ডার গার্টেন' নামে বেসরকারি শিÿা প্রতিষ্ঠানটি স্থাপন করেন। এই বেসরকারি শিÿা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। এবার ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীÿায় প্রতিষ্ঠানটি উপজেলার শীর্ষস্থান দখল করেছে।
আটোয়ারী কিন্ডার গার্টেনের প্রধান শিÿক মোঃ বাছেদ আলী বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০২৬ সালের এপ্রিল মাসে পঞ্চম শ্রেণির সরকারি প্রাথমিক বৃত্তি পরীÿা পুনরায় চালু করা হয়। শিÿামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের উদ্যোগে পরীÿাটি পুনরায় চালু হওয়ায় শিÿার্থী, শিÿক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। নানা প্রতিকুলতা সত্বেও শিÿার্থীরা আনন্দের সঙ্গে পরীÿায় অংশগ্রহণ করে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি থেকে মোট ৩১ জন বৃত্তি পরীÿার্থীর মধ্যে বৃত্তি পেয়েছে ২৪জন। এর মধ্যে ১৩ জন ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করেছে এবং ১১ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভের কৃতিত্ব অর্জন করেছে।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা হলোঃ- সামিউল, শোভন, মোস্ত্মাক, সাদনান, রাফসান, শামস, আসমিয়া, জিমু, সাফিরা, তাসিন, অনুশ্রী, সাদিয়া ও শাম্মী। সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা হলো :- মাসুদ, আলিফ, প্রান্ত্ম, মাহি, নাহিদ, নাঈম, আবিদ, জান্নাত, সেতু, রিয়া ও অষ্টমী।
প্রতিষ্ঠানটির এই সাফল্যে শিÿক, শিÿার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। কৃতি শিÿার্থীদের এ অর্জনকে প্রতিষ্ঠানের দীর্ঘদিনের শিÿা কার্যক্রমের সফলতার প্রতিফলন হিসেবে দেখছেন সংশিস্নষ্টরা।
প্রতিষ্ঠানের প্রধান শিÿক মোঃ বাছেদ আলী মহান আলস্নাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, শিÿার্থীদের এই সাফল্য শিÿক, অভিভাবক ও পরিচালনা কমিটির সম্মিলিত প্রচেষ্টার ফল। আমি সকলকে আন্ত্মরিক অভিনন্দন জানাই এবং শিÿার্থীদের উজ্জল ভবিষ্যৎ কামনা করি। তিনি আরও বলেন, ভবিষ্যতেও আটোয়ারী কিন্ডার গার্টেন শিÿার গুণগত মান বজায় রেখে মেধাবী ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলার লÿ্যে কাজ করে যাবে।