3 জন পড়েছেন
জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, সংবিধানে ফ্যাসিবাদের যত বীজ রয়েছে, আমরা সবকিছুকে উৎপাদন করে সংবিধানকে গণমানুষের সংবিধান রূপে পরিণত করতে চেয়েছি। কুসুম কুসুম সংশোধনী না, আমরা বিপ্লবী সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রটার পরিবর্তন চেয়েছি।
রবিবার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির আয়োজিত 'দেশ গড়তে জুলাই পদযাত্রা'র অংশ হিসেবে পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলা এনসিপির আয়োজনে উপজেলার তেঁতুলতলায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, যে সংবিধান একটা ফ্যাসিবাদের বীজ, যে সংবিধান বাংলাদেশের মানুষের অধিকারকে সুরক্ষা দিতে পারে না, সেভাবে চলছিল। এরপরে ২৪ এর অভ্যুত্থান হলো। সংস্কারের পক্ষে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। গণভোটে বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ হা এর পক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই সংস্কার তারা বাংলাদেশের বুকে বাস্তবায়ন করতে চায় না। তারা সংবিধান সংশোধন কমিটির কথা বলে। আমরা তো সংবিধান সংশোধনের মধ্যে থাকতে চাই নাই। এই সংবিধানের আমূল পরিবর্তন চেয়েছি। এই সংবিধানের ভিত্তিগুলোর পরিবর্তন চেয়েছি।
তেঁতুলিয়া উপজেলা এনসিপির সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাশে মত করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের সরকার চালাইতে দেওয়া হবে না। শেখ হাসিনা অটো পাস সরকার চালিয়েছিল ভারতের নেতৃত্বে। যদি জিয়াউর রহমানের সন্তান হয়ে ভারতের কাছে যেতে চান, আমরা বলবো জান। বাংলাদেশে আরো জনগণ আছে। আপনাকে দেখবে না। আপনাকে তখনই জিয়াউর রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে দেখব, যদি আপনি বাংলাদেশের মাটি ও মানুষের কাছে আসেন। ভারতের বর্গা পরিত্যাগ করে বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়ান।
তেঁতুলিয়া এবং বাংলাবান্ধাকে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা উল্লেখ করে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, এখানে আছে চিকেন নেক। ভারত কিংবা বিএসএফ খুনি বাহিনী যদি চেষ্টা করে, আমার সীমান্ত দিয়ে একটা পুশইন করবে, একটা হত্যা করবে, আমার তেতুলিয়ার মানুষ, আমরা যে যেখানে থাকি, আমার বিজিবি ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাজার হাজার মানুষ সীমান্তে দাঁড়িয়ে যেতে হবে। সীমান্ত যদি রক্ষা না হয়, আমাদের ঘরও কিন্তু রক্ষা হবে না। ওই সীমান্ত আমাদের রক্ষা করতে হবে। জান দিয়ে দিব, আমাদের সীমান্তকে স্পর্শ করতে দিব না।
বক্তব্যের শেষে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের বিবেককে যেন কোন দলের কাছে বন্ধক দেওয়া না থাকে, কোন মার্কার কাছে এটা যেন ইজারা দেওয়া না থাকে, কোন ব্যক্তির কাছে আমরা যেন দাস না হয়ে যাই। বিবেকের যদি পরিবর্তন না আসে, সিদ্ধান্তের পরিবর্তন না আসে, এই বাংলাদেশের পরিবর্তন সম্ভব না তেতুলিয়ারও পরিবর্তন সম্ভব না। পরে তেতুলিয়া উপজেলা এনসিপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবকে সকলের সামনে পরিচয় করিয়ে দিয়ে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তাকে সমর্থন দেওয়ার আহ্বান জানান সারজিস আলম।
পথসভায় এনসিপির কেন্দ্রীয় নেতা ও কুড়িগ্রাম দুই আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ বলেন, আমাদের যারা মঙ্গা বলেন, তাদের রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতায় এসেছেন। প্রতি বছর উত্তরাঞ্চলে কম বরাদ্দ দেয়া হয় এবারও তাই হয়েছে। উত্তরাঞ্চলের মানুষের সাথে বৈষম্য করা হচ্ছে
অনুষ্ঠানে জেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব দিলদার বেলদার হোসেন সহ এলসিপির স্থানীয় নেতারা বক্তব্য দেন।
এসময় এনসিপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।