8 জন পড়েছেন
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ৩০ বছরের ঊর্ধ্ব ও বিবাহিত নারীদের জন্য দিনব্যাপী 'বিনামূল্যে স্ত্মন ও জরায়ু মুখ ক্যান্সার পরীক্ষা কার্যক্রম' অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত্ম হাসপাতালের বহির্বিভাগ চত্বরে এই স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়।
ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি, গাইনিকোলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ (এঙঝই), রোটারী ক্লাব অব ঢাকা এবং রোটারী ক্লাব অব ঢাকা সেইভ লাইফ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই মহতী কার্যক্রমটি সম্পন্ন হয়।
উক্ত ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আফরোজ সুলতানা।
এসময় উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন ব্র্যাকের আঞ্চলিক সমন্বয়কারী ফরিদা ইয়াসমিন, শাখা ব্যবস্থাপক মো: লাল মিয়া, মো: আজিজুল হক, হাসান তারেক, সজলসহ ব্র্যাক ও উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আয়োজকেরা জানান, নারীদের নীরব ঘাতক স্ত্মন ও জরায়ু মুখের ক্যান্সার প্রাথমিক অবস্থায় শনাক্তকরণের লক্ষ্যেই এই বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা উপযুক্ত বয়সী ও বিবাহিত নারীদের জাতীয় পরিচয়পত্র (ঘওউ) যাচাইয়ের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দ্বারা এ পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। গ্রামীণ প্রান্ত্মিক নারীদের মাঝে ক্যান্সারের সচেতনতা বাড়াতে এ ধরণের কার্যক্রম অত্যন্ত্ম গুরম্নত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা।