Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
দিনাজপুরের প্রখ্যাত পাঠাগার হেমায়েত আলী লাইব্রেরির প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ হেমায়েত আলীর ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুরের প্রখ্যাত পাঠাগার হেমায়েত আলী লাইব্রেরির প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ হেমায়েত আলীর ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই বিকেল পাঁচটায় হেমায়েত আলী পাবলিক লাইব্রেরির রেফারেন্স রম্নমে প্রায় শতাধিক শিশুর অংশগ্রহণে এই চিত্তরঞ্জন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রং পেন্সিল আর্ট একাডেমি ও প্রেক্ষাপটে প্রতিযোগিতা আয়োজনে সহায়তা করে। প্রতিযোগিতায় পাঁচটি গ্রম্নপে সতরক প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিচারক ছিলেন দিনাজপুরের প্রখ্যাত শিল্পী রাজিউদ্দিন চৌধুরী ডাবলু। মরহুম আলহাজ হেমায়েত আলীর পুত্র বিশিষ্ট লেখক মোঃ জুলফিকার আলী, পাঠাগারের নির্বাহী পরিষদ সদস্য আজহারম্নল আজাদ জুয়েল, লাইব্রেরীয়ান মিজানুর রহমান, রং পেন্সিল আর্ট একাডেমীর পরিচালক রাকিউর রহমান পায়েল, পেত্রা প্রোডাক্টস এর কর্মকর্তা নাহিদা পারভীন প্রমুখ চিত্রাংকন প্রতিযোগিতার সময় উপস্থিত ছিলেন।
কোন ভিডিও পাওয়া যায়নি