5 জন পড়েছেন
দিনাজপুরের কাহারোল থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৭ জন মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমান আদালতে ৫ জনকে এক বছরের সাজা এবং দুজনকে দুই বছরের সাজা।
২১ জুলাই ২০২৬ ইং মঙ্গলবার কাহারোল থানা পুলিশের অভিযানে এস আই কেএম জিয়াউল ইসলাম, এএসআই সানোয়ার হোসেন এএসআই আঃ মুহিন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে রামচন্দ্রপুর ইউনিয়নের ভেন্ডাবাড়ি এলাকা থেকে আটক ৭ জন মাদকসেবীকে।
এ সময় অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার মিজ মোকলেদা খাতুন মীম ভ্রাম্যমান আদালত পরিচালনায়, পাঁচজন কে এক বছরের এবং দুইজনকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেন।
উক্ত আসামিরা হলেন,মোঃ সোহেল (২৬), পিতা: জাহাঙ্গীর আজম, গ্রাম: নিজিয়া,পবিত্র রায় (২৬), পিতা: মতিলাল রায়, গ্রাম: রামচন্দ্রপুর,সুপেন চন্দ্র রায় (৩৬), পিতা: কনাথ চন্দ্র রায়, গ্রাম: রামচন্দ্রপুর,বিমল মিত্র (৪৫), পিতা: মৃত সুবাশ চন্দ্র মিত্র, গ্রাম: পাইকপাড়া মো:বিল্লু ইসলাম (২৩), পিতা: আব্দুল মজিদ, গ্রাম:উচিতপুর, মোঃ শরিফুল ইসলাম (২৭),পিতা: মোঃ খোকন, গ্রাম: সুন্দইল। এই ৬ জন আসামিকে এক বছর বিনাশ্রমে কারাদণ্ড এবং দুইশত টাকা জরিমানা।
সহ মোঃরিমন ইসলাম,পিতা: রফিকুল ইসলাম গ্রাম: পাইকপাড়া কাহারোল, দিনাজপুর কে দুই বছরের কারাদণ্ড ও দুইশত টাকা জরিমানা।