Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বর্ষা মৌসুমের বৃষ্টিভেজা আবহাওয়া ও হঠাৎ প্রখর রোদ উপেক্ষা করে আমন ধানের চারা রোপণে ব্যস্ত্ম সময় পার করছেন কৃষকেরা। মাঠজুড়ে চলছে চারা রোপণের ধুম, আর কৃষকেরা সময়মতো আবাদ সম্পন্ন করতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত্ম নিরলস পরিশ্রম করছেন।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বর্ষা মৌসুমের বৃষ্টিভেজা আবহাওয়া ও হঠাৎ প্রখর রোদ উপেক্ষা করে আমন ধানের চারা রোপণে ব্যস্ত্ম সময় পার করছেন কৃষকেরা। মাঠজুড়ে চলছে চারা রোপণের ধুম, আর কৃষকেরা সময়মতো আবাদ সম্পন্ন করতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত্ম নিরলস পরিশ্রম করছেন। বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার ৪ নং পাল্টাপুর ইউনিয়নের কাজল গ্রামে গিয়ে দেখা যায়, কৃষকেরা পানিতে নেমে সারিবদ্ধভাবে বীজতলা সংগ্রহ ও আমন ধানের চারা রোপণ করছেন। কোথাও পরিবারের সদস্যরা একসঙ্গে কাজ করছেন, আবার কোথাও শ্রমিক নিয়োগ করে জমিতে চারা লাগানো হচ্ছে। বৃষ্টি ও রোদের পালাবদলের মধ্যেও কৃষকদের কর্মব্যস্ত্মতায় মুখর হয়ে উঠেছে গ্রামের কৃষিজমি।
কোন ভিডিও পাওয়া যায়নি