Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের আয়োজনে ১৯ মে মঙ্গলবার জেলা শিশু একাডেমি প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিষয় ছিলো ক গ্রুপ- শিশু শ্রেণি থেকে ৩য় শ্রেণি, বিষয়- নিজের পচ্ছন্দমত। খ গ্রুপ ৪র্থ শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণি, বিষয়- প্রকৃতি ও পরিবেশ, গ গ্রুপ ৭ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি, বিষয়- পরিবেশ দূষণ, ঘ গ্রুপ বিশেষ চাহিদাসম্পন্ন শিশু (বাক, শ্রবণ ও বুদ্ধি প্রতিবন্ধী), বিষয়-উন্মুক্ত। দিনাজপুরের স্বনামধন্য প্রতিষ্ঠান রঙ পেন্সিল আর্ট একাডেমি ছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উক্ত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক প্রভাতি রানী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মুহঃ আব্দুল ওয়াহেদ, শিশু একাডেমির চারু ও কারুকলা প্রশিক্ষক মোঃ রাকিউর রহমান পায়েল প্রমুখ। উল্লেখ্য, জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
কোন ভিডিও পাওয়া যায়নি