6 জন পড়েছেন
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২নং পলাশবাড়ী ইউনিয়নের পলাশবাড়ী মাইনর স্কুল বাজার জামে মসজিদে শুক্রবার (২৪ জুলাই) দুপুরে এলাকার মুসল্লিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম।
মতবিনিময় সভায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন চাহিদা তুলে ধরেন। বিশেষ করে রাস্তা নির্মাণ ও সংস্কার, মসজিদের উন্নয়নসহ বিভিন্ন অবকাঠামোগত বিষয়ে সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম নেতাকর্মীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। তিনি দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান জানান এবং এলাকার উন্নয়ন কার্যক্রমে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও মসজিদ কমিটির সভাপতি এলাকার বিভিন্ন সমস্যা ও মসজিদ উন্নয়নের চাহিদা তুলে ধরেন। বিশেষ করে রাস্তা নির্মাণ ও সংস্কার, মসজিদের উন্নয়ন, ইমামের বেতনসহ বিভিন্ন অবকাঠামোগত বিষয়ে সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম উপস্থিত সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। তিনি জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান জানান এবং এলাকার উন্নয়ন কার্যক্রমে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।