2 জন পড়েছেন
পঞ্চগড় জেলা সদরের হাফিজাবাদ ইউনিয়নে বাবাকে করাত দিয়ে বাবকে হত্যাচেষ্টা, পারিবারিক সহিংসতা এবং মাদকাসক্তির অভিযোগে মিরাজ আলী (২৪) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে একশ টাকা অর্থদ- এবং অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদ- দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দ-াদেশ দেন।
মিরাজ আলী হাফিজাবাদ ইউনিয়নের বিশমনি গ্রামের মো. জাহিদুল ইসলামের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জাহিদুল ইসলাম তার ছেলে মিরাজ আলীর বিরম্নদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উলেস্নখ করেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত, চুরি, মারামারি, অশান্ত্মি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ে জড়িয়ে পড়েছে। তাকে একাধিকবার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাঠানো হলেও ফিরে এসে পুনরায় মাদক সেবন ও অপরাধমূলক কর্মকা-ে লিপ্ত হয়।
অভিযোগে আরও বলা হয়, মাদক কেনার টাকা না পেলে অভিযুক্ত বাড়ির মালামাল বিক্রি করে দেয়। গ্রামের বিভিন্ন বাড়িতে চুরি করে এবং বাধা দিলে পরিবারের সদস্যদের মারধর ও প্রাণনাশের হুমকি দেয়। এর আগে গাঁজা বিক্রির অভিযোগে দুইবার কারাভোগও করেছে সে। তার অত্যাচারে স্ত্রীও তালাক দিয়ে চলে যান।
সর্বশেষ গত ২২ জুলাই বাড়িতে অশান্ত্মির একপর্যায়ে বাবা কারণ জানতে চাইলে মিরাজ আলী ঘর থেকে একটি করাত এনে বাবার গলায় ধরে গলা কেটে হত্যার চেষ্টা করে। এ সময় তার মা এগিয়ে এলে তাকেও হত্যার উদ্দেশ্যে তেড়ে যায়। পরে তারা দৌড়ে পালিয়ে প্রাণ রক্ষা করেন।
ভ্রাম্যমাণ আদালতে শুনানিকালে মিরাজ আলী সকলের সামনে স্বীকার করেন যে তিনি মাদক সেবন করেন। পরে তার বসতঘর তলস্নাশি করে মাদক সেবনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও আলামত উদ্ধার করা হয়। তার স্বীকারোক্তি, অভিযোগের বিবরণ এবং ঘটনাপ্রবাহ বিবেচনায় আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদ- ও ১০০ টাকা অর্থদ- এবং জরিমানা অনাদায়ে আরো তিন দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, 'মাদকসেবী সন্ত্মান বাবাকে হত্যা চেষ্টা করেছিল মর্মে একটি অভিযোগ পাই। আমরা ঘটনাস্থলে এসে অভিযোগের সত্যতা পাই। পরে তার বিরম্নদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। মাদক, পারিবারিক সহিংসতা ও জনশৃঙ্খলা বিনষ্টকারী কর্মকা-ের বিরম্নদ্ধে আইনানুগ ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।