1 জন পড়েছেন
দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃংখলা নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের ইছামতি হলরম্নমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃংখলা নিয়ন্ত্রণ কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মো. আখতারম্নজ্জামান মিয়া এমপি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে এসময় সহকারি কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রায়হান আলী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. মোয়াজ্জেম হোসেন সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুন- নবী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহী, আইডিয়াল রেসি. মডেল স্কুলের পরিচালক অধ্যক্ষ মমিনুল ইসলাম মমিন, প্রেসক্লাবের সভাপতি আকতার হোসেন হামদু, সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমূখ বক্তব্য রাখেন। এসময় ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান উপস্থিত ছিলেন।
এছাড়াও প্রধান অতিথি প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা হিসেবে শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, বাইসাইকেল, সেলাই মেশিন বিতরণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।