2 জন পড়েছেন
দিনাজপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির আয়োজনে সংগঠনের সভাপতি ডাঃ মমতাজ বেগম পলী ও সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান নিউ এর নেতৃত্বে জেলায় সদ্য যোগদানকৃত দিনাজপুর পৌরসভার প্রশাসক শেখ হাফিজুর রহমান এর সাথে দিনাজপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতি নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর পৌরসভায় তার নিজ কার্যালয়ে সদ্য যোগদানকৃত পৌর প্রশাসক শেখ হাফিজুর রহমান এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার সহকারী প্রকৌশলী (পানি) মীর তোফাজ্জল হোসেন, বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির সহ-সভাপতি-মোঃ আনোয়ারম্নল কবির, মোঃ জাকির হোসেন,দিলাওয়ার হোসেন শাহ্,মোঃ শামীম কবির,সাংগঠনিক সম্পাদক- মোঃ মমিনুর রহমান বাপ্পি, মোঃ আতিকুর রহমান আতিক, মোঃ বজলুর রশিদ বুলু,দপ্তর সম্পাদক- বিশ্বজিৎ কুমার রায় বকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক -চন্দন কুমার অধিকারী ভোলা, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক-মোঃ নুর ইসলাম সাগর, ক্রিয়া সম্পাদক- জগদীশ চন্দ্র রায়,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক-মোঃ মনোয়ার সেলিম,অর্থ সম্পাদক- তোফায়েল আহম্মেদ প্রমুখ।
মত বিনিময় কালে নবাগত পৌরসভার প্রশাসক শেখ হাফিজুর রহমান বলেন,দিনাজপুর পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার জন্য রাস্ত্মাঘাট সংস্কার, উন্নত ড্রেনেজ ব্যবস্থা, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা, শিক্ষা ও স্বাস্থ্য সেবার মান উন্নয়ন, যানজট নিরসনে ফুটপাত পরিস্কার পরিচ্ছন্ন রাখা, শিশু পার্কসহ বিনোদন পার্ক নির্মাণ, রাস্ত্মায় সিসি ক্যামেরার ব্যবস্থা করা এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দদের নিয়ে যতো দ্রম্নত সম্ভব মতবিনিময় সভার আয়োজন করবে দিনাজপুর পৌরসভা।
এর আগে সংগঠনের সভাপতি ডাঃ মমতাজ বেগম পলী ও সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান নিউ এর নেতৃত্বে দিনাজপুর জেলায় সদ্য যোগদানকৃত দিনাজপুর পৌরসভার প্রশাসক শেখ হাফিজুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।